রংপুরের গংগাচড়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও জেসমিন আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, মো. মোজাহিদুজ্জামান, কেশব চন্দ্র বর্মন, জয়নব সুলতানা ও নাসরিন বেগম।
এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি শফিকুল ইসলাম চাঁদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









