ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুর পার্বতীপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সাবেক দুস্থ্য ও অসহায় খনি শ্রমিক পরিবারদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে) উপজেলার মধ্যপাড়া পাথর খনির জিটিসি’র চ্যারিটি হোমে এ আয়োজন করা হয়।
খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকীর পক্ষে পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রীসহ নগদ অর্থ দেন উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন।
মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানি জার্মানিয়া করপোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানির যৌথ প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সংশ্লিষ্ট খনি এলাকায় মসজিদ, মাদ্রাসা এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে জিটিসি’র অধীনে চাকুরী করা খনির সাবেক দুস্থ্য এবং অসহায় শ্রমিক পরিবারকে বিগত বছরগুলোর ন্যায় চলতি বছরেও পবিত্র রমজানের পুরো মাসের জন্য খাদ্য সামগ্রী এবং ২টি ঈদ উপলক্ষ্যে ঈদ বস্ত্র, ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালাচ্ছে জিটিসি।
ঈদ উল আযহার সামগ্রী নিতে আসা মো. রোকন জানান, তার বাবা জিটিসির অধীতে খনিতে কাজ করতেন। তিনি হঠাৎ করে অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন, ফলে তারা অসহায় হয়ে পড়েন। জিটিসি কর্তৃপক্ষ তাকে খনিতে চাকরি দিয়েছে, বোনের বিয়েতে আর্থিক সহায়তা করেছে এবং প্রতি রমজানে এবং দুই ঈদে খাদ্য ও উপহার সামগ্রী দিয়ে আসছে।
সাবেক খনি শ্রমিকের স্ত্রী রোখসানা বেগম বলেন, “আমার স্বামী খনিতে চাকনি করতেন। একমাত্র উপার্জক্ষম তিনি নাবালক ৩টি সন্তান রেখে অসুস্থ্য হয়ে মারা যান। আমরা অসহায় হয়ে পড়ি। সেই সময় আমাদের পাশে দাড়ায় জিটিসি কর্তপক্ষ। তার শিশু সন্তাদের লেখাপড়ার জন্য মাসিক উপবৃত্তি এবং প্রতি রমজান মাসে পুরো মাসের খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ এবং ঈদে উপহার ও খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা করছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









