বরিশালের উজিরপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) বেলা ১১টায় উজিরপুর পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। ঈদের আনন্দ যাতে সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যেই ভিজিএফসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









