সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্বীপ ইউনিয়ন গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউপির গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ডুমুরিয়া খেয়াঘাট বর্তমানে ভাঙ্গনের মুখে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সরজমিনে দেখা যায় ঘাটের বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা যাওয়ায় প্রতিদিন যাতায়াতকারী হাজারও মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৯ ইং সালে বুড়িগোয়ালিনী অংশের খেয়াঘাট নদী গর্ভে বিলিন হয়ে যায়। দীর্ঘদিন পার হলেও ঘাটটি এখনও স্থায়ীভাবে পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি। ফলে দুই ইউনিয়ন সহ পাশ্ববর্তী কয়রা উপজেলার লোকজনেরও যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাবুরা ইউপির যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন ডুমুরিয়া খেয়াঘাটটি গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউপির মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম। ২০০৯ সালে বুড়িগোয়ালিনী এলাকার ঘাটটি ভেঙ্গে যাওয়ার পরও সেটির সমাধান করা হয়নি। এখন আবার ডুমুরিয়া অংশে ভাঙ্গন দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবী করে বলেন ভাঙ্গনকৃত ঘাটটি পুনঃনির্মানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে দুই ইউপির মানুষের যাতায়াত মারাত্নকভাবে ব্যাহত হবে।
ইয়ুথ প্লান বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন প্রতিদিন শিক্ষার্থী,চাকুরীজীবি,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন। ভাঙ্গনের কারণে যে কোন সময় দূঘটনা ঘটতে পারে। ভাঙ্গনকৃত ঘাটটি পুনঃনির্মাণ বা সংস্কারে এলাকার ভুক্তভোগী মহল যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









