গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯জুন) দুপুরে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্ব করার কথা থাকলে ও তিনি জেলার একটি সভায় অংশ গ্রহন করায় তার পরিবর্তে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা,বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড,মোঃ মামুনুর রহমান,ফরিদপুর ডিএই পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ হাফিজ হাসান।কোটালীপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় অফিসার এস এম শরিফুল ইসলাম,সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল,রনি আহম্মেদসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষান কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন পুর্বপাড়া পার্টনার ফিল্ড স্কুল এর সদস্যগণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









