বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পাঁচ বারের এমপি ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।
সোমবার (২৪ আগস্ট) এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, সিনিয়র প্রকৌশলী মীর শওকতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় সরকার মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এর আগে, ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান। পরে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করা হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
স্থানীয়রা জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগেও তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তখন পলাশসহ নরসিংদীর অবকাঠামো, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে বলে তারা উল্লেখ করেন। নতুন সরকারের মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিতে এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









