দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘‘যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে। সুতরাং মাঠে ফিরিয়ে আনতে হবে তরুণ শক্তিকে। যে কারণে প্রধানমন্ত্রী খেলাকে পেশা হিসেবে ঘোষণা করেছেন। খেলা মানুষকে পবিত্র করে, খেলা মানুষকে মহান করে।’’
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রামের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এতে আরো উপস্থিত ছিলেন-জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল বিপুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









