বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদগঞ্জ চৌরাস্তা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

ফরিদগঞ্জ চৌরাস্তা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে ফরিদগঞ্জ চৌরাস্তা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন স্পিডি গ্রুপের সিইও ও ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি লায়ন মো. আল আমিন।  

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

বিশিষ্ট ব্যবসায়ী মহসিন পাটওয়ারীর সভাপতিত্বে পৌর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নুর তত্ত্বাবধানে এবং তারেক পাটওয়ারীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসিন মোল্লা, জেলা যুবদলের সদস্য আ. মতিন,ফজলুর রহমান, পৌর বিএনপি সাবেক যুগ্মআহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী মৃধা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা ও ছাত্রদলের নেতা আশিক পাটওয়ারী।

তেজগাঁও থানার ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ওভি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. আল আমিন বলেন, খেলা হলো শিশু থেকে শুরু করে তরুণ, যুবকসহ সর্বস্তরের লোকজনের মানুষের কাছে অন্যতম বিনোদনের ক্ষেত্র। খেলা যেমন যারা মাঠে খেলছে তাদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করে, তেমনি যারা দর্শক হিসেবে মাঠের বাইরে থাকেন, তাদের ওই সময়টুকুও অন্তত তাদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে এবং বিনোদনের খোরাক জোগায়। আমাদের মনে রাখতে হবে বর্তমানে খেলা একটি শব্দ হলেও এটি আমাদের সমাজ ব্যবস্থা এমনকি রাষ্ট্র ব্যবস্থাকে পরিচিত করে তোলে। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ উদ্বোধনী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

স্বপন/ফরিদগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.