বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিনি ছাড়া কফি পানের উপকারিতা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

চিনি ছাড়া কফি পানের উপকারিতা

কাজের ফাঁকে কিংবা ক্লান্ত মুহূর্ত কফির কাপই চাঙ্গা হওয়ার অনন্য উপায়। কারও কারও ক্ষেত্রে সকালের শুরুটা কফি ছাড়া অসম্পূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, কফি শুধু স্বাদের অভ্যাসই নয়, বরং এটি হতে পারে স্বাস্থ্যের জন্য একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, যদি সেই কফি হয় চিনি ছাড়া।

পরিমিত মাত্রায় কফি পান দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে কফির সঙ্গে অতিরিক্ত চিনি যোগ হলে উপকারের জায়গায় ক্ষতির সম্ভাবনাই বেশি। তাই চিনি ছাড়া বা ব্ল্যাক কফির দিকে ঝুঁকছেন অনেকেই। এবার জেনে নেওয়া যাক, কেন চিনি ছাড়া কফি আপনার জন্য ভালো।

মেটাবলিজম বাড়াতে সাহায্য করে

কফিতে থাকা ক্যাফেইন শরীরের মেটাবলিজমকে সক্রিয় করে। এটি থার্মোজেনেসিস প্রক্রিয়ায় ক্যালোরি বার্ন করে ওজন নিয়ন্ত্রণে করে।

মনোযোগ ও একাগ্রতা বাড়ায়

ক্যাফেইন মস্তিষ্কে অ্যাডিনোসিন নামের একটি রাসায়নিকের কার্যক্রম কমিয়ে দেয়, যা ঘুমঘুম ভাব তৈরি করে। একই সঙ্গে ডোপামিন ও নরএপিনেফ্রিন বাড়িয়ে মনোযোগ, সতর্কতা ও চিন্তাশক্তি উন্নত করে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

চিনি ছাড়া কফিতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিডসহ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে কাজ

শারীরিক কর্মক্ষমতা বাড়ায়

ব্যায়ামের প্রায় ৩০ মিনিট আগে চিনি ছাড়া কফি পান কফিতে থাকা ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে, ফলে সহনশীলতা বাড়ে এবং ব্যায়ামের পারফরম্যান্স উন্নত হয় তাও বাড়তি ক্যালোরি ছাড়াই।

হার্টের উপকার

নিয়মিত ব্ল্যাক কফি পান হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। কফির অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং রক্তনালির কার্যকারিতা উন্নত করে, যা দীর্ঘমেয়াদে হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। 

লিভারকে সুরক্ষা

চিনি ছাড়া কফি ফ্যাটি লিভার, হেপাটাইটিস ও সিরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

চিনি ছাড়া কফি পানে স্বাস্থ্যের নানা উপকার পাওয়া সম্ভব। তবে অতিরিক্ত কফি পান অনিদ্রা, অস্থিরতা বা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। তাই শারীরিক অবস্থা মাথায় রেখে পরিমিত পরিমাণে কফি পান করাই উত্তম।

উল্লেখ্য, কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.