আগামী অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নে রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর অংশ হিসেবে বিড়ির খুচরা মূল্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির মূল্য আরও বাড়িয়ে সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, আসন্ন বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখা হবে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী নতুন অর্থবছরে বিড়ির দাম বাড়ছে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









