দেশীয় সংস্কৃতির চর্চায় ঘাটতির কারণে অপসংস্কৃতি সমাজে জায়গা করে নিয়েছে এবং এর প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত কাওয়ালী সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, প্রতিটি জাতিরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। কিন্তু নিজেদের সংস্কৃতির চর্চা থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এর সুযোগে অপসংস্কৃতি আমাদের সংস্কৃতির ভেতরে প্রবেশ করেছে।
তিনি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ যথাযথভাবে করা গেলে একটি জাতির জন্য সুস্থ সাংস্কৃতিক পরিসর তৈরি হয়। আর সেই সংস্কৃতি জ্ঞান ও মূল্যবোধের মেলবন্ধন ঘটায়।
এর আগে রমনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, জাতি বর্তমানে চরম চারিত্রিক মূলধনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
এই সংকট থেকে উত্তরণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন