মহান মে দিবস ও শ্রমের নতুন সমীকরণ
চাই মেধার সঠিক মূল্যায়ন আর সময়ের সঠিক পারিশ্রমিকআজ ১ মে ২০২৬। বিশ্ব সভ্যতার চাকা সচল রাখার কারিগরদের দিন। ১৮৮৬ সালের শিকাগো শহরের হে মার্কেটের সেই রক্তাক্ত স্মৃতি আজ ১৪০ বছর পূর্ণ করছে। দেড় শতাব্দী আগের সেই সংগ্রাম আজও বিশ্বের আনাচে-কানাচে নতুন রূপে প্রাসঙ্গিক। ২০২৬ সালের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোমেশনের জয়জয়কারের যুগে দাঁড়িয়ে আমাদের নতুন করে ...