সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টিসিবির পণ্য মিলবে ১০ দিন, কার্যক্রম শুরু আজ

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৪৪ এএম

আপডেট: ১১ মে ২০২৬, ০৯:৪৪ এএম

টিসিবির পণ্য মিলবে ১০ দিন, কার্যক্রম শুরু আজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের জন্য সুখবর নিয়ে এলো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঈদুল আজহা সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের এই কর্মসূচিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরাসরি ট্রাক থেকে কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। আজ ১১ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলা এই কার্যক্রমের মাধ্যমে সারাদেশের বিভিন্ন পয়েন্টে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় থাকবে ৫০টি ট্রাক। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি। অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে।

সংস্থাটি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবে। মোট বিক্রি করা হবে ১৩ হাজার ৯৩৯ টন পণ্য।

টিসিবির তথ্যমতে, যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবে।

পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা।

এদিকে সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। 

কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের দাম ও পরিমাণ আগের মতোই অপরিবর্তিত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.