গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কামরুল হাসান কামাল। জুন ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও পারফরম্যান্সের অভিন্ন মানদণ্ডে তাকে নির্বাচিত করা হয়েছে।
মজ্ঞলবার (১৬ জুন) বিকেলে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় মাদকদ্রব্য উদ্ধার ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল মামলা নিষ্পত্তি ও দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করে পুরস্কৃত করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে কামরুল হাসান কামালের হাতে সম্মাননা স্বারক ও পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের পর ওসি কামরুল হাসান কামাল জেলা পুলিশ সুপারসহ সব সিনিয়র কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









