নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাসপুর এলাকার খেয়াঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রঞ্জন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, নৌ পুলিশের কাছ থেকে মরদেহটি গ্রহণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত হলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনেও সুবিধা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









