চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের বিশ্বরোড মোড় এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বাস প্রতীকে মো. দানিউল হক ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব মো. নিয়ামত খাঁন ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ৪৭ ও আলহাজ্ব মো. খালেকুজ্জামান শামীম ভোট পেয়েছেন ২৫টি।
সাধারণ সম্পাদক পদে মো. হামিদুর রহমান নান্নু উড়োজাহাজ প্রতীকে ৮৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল আহমেদ রাজু চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৯ ভোট।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন খাইরুল ইসলাম, তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৮৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আশিকুর রহমান মোমবাতী প্রতীকে ভোট পেয়েছেন ৬৩, সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন তাজিবুর রহমান, তিনি আম প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শামসুল ইসলাম শফিকুল মাছ প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট, যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শ্রী মনতোষ কুমার, তিনি ফুটবল প্রতীকে ৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কায়সার মেনন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট, সহ-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. রবিউল ইসলাম রবি। তিনি টেবিল প্রতীকে ভোট পেয়েছেন ৮১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মামুনুর রশিদ মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৭২ টি, কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মো. রফিকুল ইসলাম, তিনি গরুরগাড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম হাতি মার্কায় ৬৮ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রহিম মিতা, তিনি খেজুর গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ওলিদ হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট।
দপ্তর সম্পাদক পদে দেয়ালঘড়ি প্রতীকে ৭৯ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. নাসিরুজ্জামান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নাসেমুল হক শাহীন ফ্যান প্রতীতে পেয়েছেন ৭২ ভোট।
সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুল ওদুদ, মো. নজরুল ইসলাম, মো. রফিুল ইসলাম সাবু, মো. হারুন অর রশিদ , মো. আনজার হোসেন, মো. খাইরুল ইসলাম সোহেল, মো. আশরুফুল হক পলাশ, মো. আহাদ আলী, মো. মাইনুল ইসলাম, আলহাজ্ব মো. লোকমান আলী।
নির্বাচন উপলক্ষে শনিবার সকাল থেকেই শহরের বিশ্বরোড মোড়ে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নিজস্ব ভবনে ভোট গ্রহণ উপলক্ষে পরিবহন মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা উৎসবমুখর পরিবেশে ভবনের সামনে নিজ প্রতীক সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে মুখরিত করে রাখতে দেখা যায়।
সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









