চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে যুবক-যুবতী ও দেহ ব্যবসা চক্রের দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। পরে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করেছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় প্রদীব কুমারের বাড়িতে তাদেরকে স্থানীয় জনগণ হাতেনাতে আটক করে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে অভিযুক্ত যুবক-যুবতীসহ দুই দালালকে থানায় নিয়ে যায়।
আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের শামীম আহমেদের ছেলে মো. জাহিদ (২২), ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মোসা. মাশরুফা (২১), দেহ ব্যবসায়ী দালাল চক্রের মূলহোতা কাকলী ওরফে তানিয়া (৩১) ও তার সহযোগী বারোঘরিয়া নতুনবাজার এলাকার আনন্দ কুমারের ছেলে শ্রী প্রদীব কুমার (২৫)।
স্থানীয়দের অভিযোগ, দেহ ব্যবসায়ী দালাল চক্র দীর্ঘদিন ধরে বাইরে থেকে নারী-পুরুষ এনে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় প্রদীব কুমারের বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার দুপুরে জাহিদ ও মাশরুফাকে বাসায় ঢুকতে দেখে পিছু নেয় স্থানীয়রা। পরে তাদেরকে অনৈতিক কর্মকান্ডের সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়।
এছাড়াও বাড়ির মালিক প্রদীব কুমার ও দেহ ব্যবসায়ী চক্রের মূলহোতা কাকলী ওরফে তানিয়াকেও আটকে রাখা হয়৷ পরে পুলিশ চারজনকেই থানায় নেয়। এর আগে তাদেরকে আটকের পর উত্তেজিত জনতা আটককৃত যুবক জাহিদকে মারধর করে। এর আগেও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে দেহ ব্যবসা করার সময় মাদকসহ কাকলী ওরফে তানিয়াকে আটক করেছিল পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, “অনৈতিক কাজের অভিযোগ স্থানীয়রা আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় চারজনকে আটক করে থানায় নেয়া হয়। সোমবার তাদের বিরুদ্ধে নিয়মতি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









