নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লক্ষ্মীভরদী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ ভূইয়া (৮২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ...........রাজেউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শুক্রবার দুপুরে আড়াইটার দিকে লক্ষ্মীভরদী মাদ্রাসা মাঠে জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









