দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক, যুগ্ম আহ্বায়িকা সেলিনা রহমান, উপজেলা সদস্য জাহাঙ্গীর আলম, হাসানুর রহমান, জিয়াউর রহমান পাশা, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, তারিকুল ইসলাম এবং ৫নং ইউনিয়নের সদস্য রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে ২নং মন্মথপুর ইউনিয়নের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আনোয়ার হোসেন আহ্বায়ক, কাজী সুজন সদস্য সচিব, হেলাল উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হেলাল হোসেন ও রাকিব রহমান যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ফুটবল, জার্সি, মেডেল ও গেঞ্জি বিতরণ করা হয়। পরে ২নং মন্মথপুর ইউনিয়নের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









