হবিগঞ্জের আজমিরীগঞ্জে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় আজমিরীগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. আবদুল হাই, জুয়েল তালুকদার ও রেজাউল করিমসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









