সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজেল ইসলাম, হবিবপুর ইউনিয়নের নারকিল গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের পুলিশের ওপর হামলা ও মাদক মামলা এবং ২০১৯ সালের দু’টি মাদক মামলার আসামি তাজেল ইসলাম। ২০১৭ সালের একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাজেল ইসলাম দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত জামিল বলেন, ‘‘তাজেল ইসলাম ২০১৭ সালের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ তাকে দু’দিন পূর্বে সন্দেহজনকভাবে আটক করেছিল। কিন্তু তার এনআইডি কার্ডের সাথে মামলার এজাহারের মিল না থাকায় তাজলেকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে তার অন্যান্য মামলার এজাহারের কপির সাথে তাজেলের পরিচয় শনাক্তে নিশ্চিত হওয়া যায় সেই প্রকৃত আসামি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









