বাংলাদেশের মাটিতে আর কোনদিন ফ্যাসিবাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল, পাশাপাশি শেখ হাসিনাকে দেশের জনগণের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টার সময় নাটোর সদর উপজেলা হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ সতেরো বছর অবৈধভাবে দেশ শাসন করেন, যিনি এ দেশটাকে ধ্বংস করেছেন। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফুসে উঠেছিল। যার কারনে দুই বছর আগে ভারতে তিনি পালিয়ে আশ্রয় নিয়েছে। এখানে বসে তিনি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন।
তিনি আরো বলেন, তিনি যতই চক্রান্ত করুন না কেন এদেশের মানুষ আবারো ঐক্যবদ্ধ হবে। যেভাবে মানুষ তাকে ক্ষমতা থেকে ছাড়তে ক্ষমতাবাধ্য বাধ্য করেছে। তেমনি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই সেইখান বসে ষড়যন্ত্র করে কোন লাভ নাই। বাংলাদেশের মাটিতে আপনার স্থান আর কোনদিন হবে না।
অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর, ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ অনন্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









