শিবগঞ্জে ফেরিওয়ালার নিকট ক্রয় করস পিয়াজু খেয়ে সাত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সাতজনই চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পিয়াজু খাওয়ার পরপরই ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিয়াজু, পুরি কিংবা বাসি বা পচা খাবার খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে হয়ে পরেছে। দ্রুত হাসপাতালে আনায় বর্তমানে সাত শিক্ষার্থীই আশঙ্কামুক্ত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









