বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ উপজেলা হল রুমের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অনুষ্ঠানের বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত রয়েছে। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









