সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সদরপুর জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম।
শনিবার (১৫ আগস্ট) বিকালে ফরিদপুরের ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আকোটের চর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিব চোকদারের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাহালুল মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক খান, সদস্য মাসুদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাঈদ সজল, যুবদল নেতা রিফাত মাহমুদ, তুষার আহম্মেদ, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, সদরপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহব্বায়ক রুমন মাতুব্বরসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









