সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়ীতে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাড়াশে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।
সোমবাব (১৭ আগস্ট) দুপুরে তাড়াশ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমানের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুল হক আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে অংশ গ্রহন করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান বলেন, একজন সংসদ সদস্যর উপরে এমন হামলা চরম নিন্দনীয়। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
মানববন্ধন কর্মসুচিতে বক্তারা আরো বলেন, একজন সংসদ সদস্যর উপরে জামাত, শিবির, এনসিপির নেতা-কর্মীরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









