গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (২১ আগষ্ট) ভোর ৬ টায় উনশিয়া গ্রামে তার নীজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।তিনি ৪ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। জুমার নামাজ বাদ উনশিয়া মাদ্রাসায় গার্ডঅব অর্নার প্রদর্শন করে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীব উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের কাসেম মুন্সীর ছেলে। তার ছেলে মিজানুর রহমান বুলবুল উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও আরেক ছেলে ফজলুর রহমান দিপু উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









