সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দলের প্রয়াত নেতা ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যালয়ে সাবেক কাউন্সিলর ও থানা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সাদরিল বলেন, ‘‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, তাকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং আরও সংগঠিত হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াকে জেলে পাঠানো এবং তারেক রহমানকে মামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করার পরও তারা ভেবেছিল বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু যতই সংকট আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।’’
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীসহ নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির রাশেদুল হক, জসিম উদ্দিন বুলবুল, মন্জুরুল ইসলাম, মনির হোসেন, বিল্লাল হোসেন, ছাত্রদলের মেহেদি হাসানসহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









