সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য ও স্বনামধন্য ব্যবসায়ী স্বর্গীয় রিপন সরকারের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ঘটিকায় বংশীকুন্ডা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজ কাওছার। সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন মিয়া।
শোক সভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল বাবুল, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এবিএম জুয়েল তালুকদার, এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল, রংচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নীল রতন সরকার, সংগঠনের কোষাধ্যক্ষ রিপন সরকার ও সদস্য বিপ্লব বিশ্বাস। রিপন সরকারের পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে স্মৃতিচারণ করেন তাঁর বড় ভাই অরু বিন্দু সরকার।
বক্তারা বলেন, স্বর্গীয় রিপন সরকার ছিলেন বংশীকুন্ডা বাজারের একজন সৎ, নিবেদিতপ্রাণ ও অত্যন্ত প্রিয়মুখ। ব্যবসায়ী সমাজের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরশেষে, বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহফুজ কাওছার সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









