হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের বডিতে থাকা তিনটি বস্তা থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপটি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুবেল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। , তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ রুবেল মিয়াকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









