সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানায়, মোমিনুল ইসলাম পেশায় সিএনজি চালক। সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় পাথর বোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেউ তার মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দূর্ঘটনাটি হাইওয়ে রাস্তায় হওয়ায় সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









