পাবনার ফরিদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে একটি বটগাছের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা পাওয়া যায়। বস্তা তল্লাশি করে চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি, প্রায় সাড়ে ১৪ ইঞ্চি লম্বা একটি চাপাতি, হাতলসহ প্রায় ১৮ ইঞ্চি লম্বা একটি ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি পুরোনো ধারালো দা উদ্ধার করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









