শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না আইভী

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না আইভী

ফাইল ফটো

চারটি হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশ থাকা সত্ত্বেও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীর করা পাঁচটি পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। 

আইভীর আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান জানান, গত বছরের নভেম্বর মাসে পাঁচটি মামলায় হাইকোর্ট যে জামিন আদেশ দিয়েছিলেন, সে আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। ফলে নতুন করে জামিন পেলেও আইভী এখনই কারামুক্ত হতে পারছেন না।

শুনানিকালে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট হৃদয় রহমান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের নভেম্বর মাসে জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে দায়ের করা পাঁচটি মামলা—যার মধ্যে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলাও রয়েছে—হাইকোর্ট আইভীকে জামিন দিয়েছিলেন। তবে পরবর্তীতে আপিল বিভাগ ওই পাঁচ মামলার জামিন আদেশ স্থগিত করেন। পরবর্তীতে আইভীর বিরুদ্ধে আরো পাঁচটি মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি হত্যা মামলা রয়েছে, যা ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

জাকির/নারায়ণগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.