‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। ইতিহাসের পাতা থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর দিনগুলো আমাদের অতীতকে জানতে সাহায্য করে।
বৃহস্পতিবার (২০ আগস্ট)। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যু।
ঘটনাবলি
১৮২৮ — রাজা রামমোহন রায়ের উদ্যোগে কলকাতায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়।
১৮৫৮ — চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব প্রথম প্রকাশিত হয়।
১৮৬৬— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন দেশটির গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
১৮৮২— পিওতর ইলিচ চাইকোভস্কির ‘১৮১২ ওভারচার’-এর প্রথম পরিবেশনা হয় মস্কোয়।
১৮৯৭ — চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী ছড়ানোর বিষয়টি আবিষ্কার করেন।
১৯১০ — যুক্তরাষ্ট্রের আইডাহো, মন্টানা ও ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে ৮৫ জনের বেশি মানুষ নিহত হন এবং বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়।
১৯২০ — যুক্তরাষ্ট্রে পেশাদার ফুটবল দলগুলোর সংগঠন ‘আমেরিকান প্রফেশনাল ফুটবল কনফারেন্স’ গঠিত হয়। পরে এটি ন্যাশনাল ফুটবল লিগে রূপ নেয়।
১৯৬১ — পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়।
১৯৭০ — জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮ — দীর্ঘ আট বছর পর ইরান-ইরাক যুদ্ধের যুদ্ধবিরতি কার্যকর হয়।
জন্ম
১৭৭৯ — জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের অন্যতম সহপ্রতিষ্ঠাতা।
১৮৩৩ — বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম প্রেসিডেন্ট।
১৮৪৭ — অ্যান্ড্রু গ্রিনউড, ইংলিশ ক্রিকেটার।
১৮৫৮ — ওমর আল-মুখতার, লিবিয়ার স্বাধীনতাকামী নেতা।
১৮৬৩ — মৌলভি আবদুল করিম, শিক্ষক, শিক্ষাব্রতী ও সমাজসেবী।
১৮৬৪ — রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক। ([Jagonews24]
১৮৯০ — এইচপি লাভক্রাফট, মার্কিন ছোটগল্প লেখক ও ঔপন্যাসিক।
১৯৪৪ — রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৮১ — বেন বার্নেস, ইংরেজ অভিনেতা।
১৯৮৩ — অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা।
মৃত্যু
১৮৯৯ — বলেন্দ্রনাথ ঠাকুর, কবি ও প্রাবন্ধিক।
১৯০৬ — আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক।
১৯১৫ — পল এইরলিখ, নোবেলজয়ী জার্মান জীবাণুবিদ।
১৯১৯ — গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
১৯৩০ — চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলীয় ক্রিকেটার ও আম্পায়ার।
১৯৪০ — লিওন ট্রটস্কি, রুশ বিপ্লবী নেতা।
১৯৬১ — পার্সি ইউলিয়াম ব্রিজম্যান, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
১৯৭১ — বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ।
১৯৮৬ — আবদুর রশীদ তর্কবাগীশ, বিশিষ্ট রাজনীতিবিদ।
২০২২ — সমর বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার, যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন।
বিশ্ব মশা দিবস— প্রতি বছর ২০ আগস্ট পালিত হয়। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









