বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়গুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডে ৬টি পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
চাকরির ধরন: সরকারি চাকরি
পদসংখ্যা: ৬টি
লোকবল নিয়োগ: ৪৮ জন
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়েবসাইট: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
পদের বিবরণ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬টি
শিক্ষাগত যোগ্যতা: আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বুক বাইন্ডার
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
বার্তাবাহক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
অফিস সহায়ক
পদসংখ্যা: ১৭টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
মালি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









