রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গত সাড়ে চার বছরে রুশ পক্ষে নিহতের সংখ্যা প্রায় পাঁচ লাখে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই পরিসংখ্যান অনুযায়ী, এই বিপুল প্রাণহানির তালিকায় কেবল রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা নন, যুক্ত আছেন বহু বেসামরিক নাগরিকও।
এছাড়া আহত হয়েছন আরও প্রায় ১৫ লাখ। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন গত কাল এ দাবি করেছেন। গত কাল শুক্রবার সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের সেনাপ্রধান।
ভিডিওবার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন বলেছেন, “সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ। নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়েই আছেন।”
নিহত এবং আহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। শুক্রবারের ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, “এসব নিহতের ঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে; আর এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া।”
“আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে— নিহতদের এই সংখ্যা তা স্পষ্টভাবে তুলে ধরে”, ভিডিওবার্তায় বলেন ব্রিটেনের সেনাপ্রধান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









