মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তেহরানের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত যেমন ‘কাচ, দরজা ও জানালা ঠিক করা’ থেকে শুরু করে ‘বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার’ করার দরকার হতে পারে।

মুখপাত্র মোহাম্মদখানি জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় ১ হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র চলে গেছেন। এ ছাড়া আরও প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.