ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ, উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। সবশেষ অশান্তির ঘটনা ঘটে, কোচবিহারের দিনহাটায়।
সোমবার (৪ মে) দুপুরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দিনহাটায় বিজেপির প্রার্থী অজয় রায়, তৃণমূলের উদয়ন গুহ। ভোট গণনার সবশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায়, অজয় রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









