বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এই আসনে দিনের শুরুর দিকে গণনায় এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকেল গড়াতেই ব্যবধান কমাতে থাকেন শুভেন্দু।
সোমবার (৪ মে) গণনাকেন্দ্র ঘিরে তৃণমূল ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার একপর্যায়ে মমতা ও শুভেন্দু দুজনই গণনাকেন্দ্রে হাজির হন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন দুই প্রার্থীরই মোবাইল বাজেয়াপ্ত করে।
ভোটগণনার একপর্যায়ের সন্ধ্যার পর শুভেন্দু মমতার চেয়ে বেশি ভোটে এগিয়ে যান। এ সময় মমতা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান। স্থানীয় সময় রাত পৌনে আটটায় শুভেন্দু তার প্রতিদ্বন্দ্বী মমতার চেয়ে ২৯৫৬ ভোটে এগিয়ে ছিলেন।
বিদায়ী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর ছাড়াও নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর চেয়ে ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন শুভেন্দু।
এই নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনেও আলোচ্য ছিল। শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা হেরেছিলেন ১,৯৫৬ ভোটে।
এবার মমতা শুধু ভবানীপুর আসন থেকেই নির্বাচন করছেন। হেরে গেলে বিধানসভায় যাওয়া হবে না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার।
সূত্র: আনন্দবাজার ডট কম


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









