বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রবিবার (৯ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর শাইখ মাহাদীর।
এর আগে গত বৃহস্পতিবার উইং কমান্ডার সাইফুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হলো।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হন। তার সঙ্গে থাকা গাড়িচালক আনসার আলীকেও সেদিন থেকে নিখোঁজ পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









