বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:১০ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০২:১০ পিএম

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য বড় ধরনের আইনি স্বস্তি মিলেছে। তার বিরুদ্ধে দায়ের করা পৃথক পাঁচ মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জামিন বাতিলের আবেদন খারিজ করে এই আদেশ দেন, যার ফলে আইভীর মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রইল।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ১২ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তাঁর নাম নেই। এক বছর পার হলেও তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.