‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন’—এ ধরনের দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলেও সরকারের কাছে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।
রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমারভিত্তিক কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় আহত হওয়ার পর আরাকান আর্মির প্রধান তোয়ান ম্রাত নাইং বাংলাদেশে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মূলধারার বা নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এ বিষয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









