রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অসুস্থতার কারণে বক্তব্য শেষ না করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় গিয়ে বিশ্রাম নেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল। এরপর তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।
তবে বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









