যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অটোগ্যাসের দাম পড়বে ৮৪ টাকা ৬২ পয়সা। এত দিন এর দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অটোগ্যাসের নতুন দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









