মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল সংকটের শঙ্কার কারণে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছিল। ঈদযাত্রাকে সামনে রেখে রাত থেকে দূরপাল্লা এবং গণপরিবহনের জন্য এই পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয়।
নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লিটার এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে নিতে পারবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









