কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা বোটের গতি বাড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ হতে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ‘‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









