নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘‘এনসিপি নেতাদের মিছিলে ১০০ মানুষও হয় না, কারণ জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে। হবিগঞ্জই শুধু নয়, সারা দেশে সকল এলাকায় তারা প্রত্যাখাত হয়েছেন।’’
বুধবার (২৯ জুলাই) নতুনধারা বাংলাদেশ (এনডিবি) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জুলাই কি দিয়েছে? কি নিয়েছে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহবায়ক কামাল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ‘‘মানুষকে যা খুশি তা-ই বুঝিয়ে আবেগ নিয়ে খেলে বেশি দিন ক্ষমতার স্বাদ নেওয়া যায় না।’’
সভায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম-মহাসচিব মনির জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সারা দেশে স্বাধীনতা বিরোধীরা একাত্তরের ইতিহাস মুছে দিতে চাইছে। এই সংগঠন ২৮ জন বরেণ্য ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সমাজের খ্যতিমান অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক, সোস্যাল এক্টিভিটিস্টি ও রাজনীতিকদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যা সমাজে বাক স্বাধীনতা হরণের উদাহরণ হিসেবে প্রভাব তৈরি করছে। যে বা যারা অভিযোগ করেছে, তারা ধর্ম-মানবতা-দেশ-সমাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদেরকে আইনের আওতায় এনে তদন্তের ভিত্তিতে কঠোর শাস্তি দেওয়া উচিৎ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









