সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপে কি ফিরছেন ডি মারিয়া?

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

বিশ্বকাপে কি ফিরছেন ডি মারিয়া?

আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও তাকে ঘিরে আলোচনা থামছে না। ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী এই উইঙ্গার এখনো দুর্দান্ত ছন্দে আছেন। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেনও।

সোমবার আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন তিনি যা প্রমাণ করে, বয়স শুধু সংখ্যা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ডি মারিয়াকে আবার আকাশী-সাদা জার্সিতে দেখা যেতে পারে এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরাতে উৎসাহিত করছেন।

ফিল্লোল বলেন, আমি যা শুনেছি, তাতে মনে হচ্ছে তাকে ফেরানোর চেষ্টা চলছে। বর্তমান পারফরম্যান্স দেখলে সন্দেহ নেই, সে এখনো খেলতে প্রস্তুত। আমার ধারণা, তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব হবে। বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলেও ডি মারিয়ার জায়গা হতে পারে বলে মত দেন তিনি।

ফিল্লোলের মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ মনে করেন, জাতীয় দলের সঙ্গে ডি মারিয়ার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি। আবার অনেকে চান, বিশ্বকাপ জয়ের স্বপ্নে তাকে আবার দলে দেখা যাক। এক সমর্থক লেখেন, যদি আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই নিতে হবে।

আরেকজনের মত, নিয়মিত একাদশে না খেললেও অন্তত দলকে সঙ্গ দেওয়া উচিত ডি মারিয়ার। ফিল্লোল আরও বলেন, লিওনেল মেসি বর্তমানে মেজর লিগ সকারে খেললেও আর্জেন্টিনার লিগ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।  সেই লিগে নিয়মিত ভালো পারফরম্যান্স করাই ডি মারিয়ার সামর্থ্যের প্রমাণ। তার গতিশীলতা আছে, ক্ষুধা আছে, এবং সে গোল করছে,যোগ করেন সাবেক এই বিশ্বজয়ী গোলরক্ষক।

অবসর ভেঙে বিশ্বকাপে ফেরাএ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে পারফরম্যান্স, সতীর্থ ও সাবেক তারকাদের সমর্থন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আবারও অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.