শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। এই উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছে। আজ বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, আইসিসির নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশের জন্য তিনটি ঝুঁকির কথা বিসিবিকে জানিয়েছে।

বিসিবি এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে। তারা বলছে, আসিফ নজরুলের সেই বক্তব্য বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। মূলত এটি বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসি ও বিসিবির মধ্যকার আন্তঃবিভাগীয় আলোচনার অংশ।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, 'উপদেষ্টার বক্তব্যে আইসিসি–সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।'

বোর্ডের পক্ষ থেকে আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।

বিসিবি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.