বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশের ফুটবল কোচ হতে তিন শতাধিক আবেদন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

বাংলাদেশের ফুটবল কোচ হতে তিন শতাধিক আবেদন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া ফেলেছে। ইউরোপ-লাতিন থেকে শুরু করে হাইপ্রোফাইল কোচদের বায়োডাটা অনলাইনে প্রতিনিয়ত জমা হচ্ছে বাফুফেতে। 

অল্প কয়েক দিনের মধ্যে জাতীয় ফুটবল দল, বয়সভিত্তিক দল এবং গোলরক্ষক কোচের আবেদন জমা পড়েছে প্রত্যাশার চেয়ে বেশি। হামজা চৌধুরী-শমিত সোমদের কোচ হতে তিনশর বেশি আবেদন জমা পড়েছে বলে গতকাল নিশ্চিত করেছেন বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। 

জাতীয় দলের মতো বয়সভিত্তিক দলের কোচ হতে ১০০ জনের মতো জীবনবৃত্তান্ত এখন বাফুফেতে। গোলরক্ষক কোচ হওয়ার জন্য প্রায় ৫০ জন আবেদন করেছেন। 

ইউরোপ, লাতিন আমেরিকা কিংবা এশিয়া থেকে ঠিক কতজন করে কোচ জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে বিশ্বকাপ খেলা কোনো ফুটবলার আছেন কিনা এই তালিকায়, সেটাও যাচাই-বাছাই এর আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানান হিলটন। বলেন, ‘তিনশর ওপরে প্রোফাইল এসেছে। এখনও কোনটা আমরা দেখিনি। আমরা শুনছি বিভিন্ন ব্যক্তির নাম। যখন আমাদের কাছে এগুলো সাবমিট করা হবে, তখনই দেখতে পারব। দু-এক দিনের মধ্যে আমরা একটি শর্টলিস্ট করে ফেলব।’ 

দীর্ঘ তালিকা থেকে ছোট করার জন্য আলাদা একটা কমিটি গঠন করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের বিষয়টি দেখভাল করবেন তিনি। এর আগে অভিজ্ঞ বেশ কয়েকজন মিলে তালিকা ছোট করবেন। 

কোচদের আবেদনের তালিকা দীর্ঘ। তবে এর মধ্যে আছে বেশ কয়েকজন নামকরা কোচ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.